স্মৃতিচারণ ও শ্রদ্ধার্ঘ্য
অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম (রহ.)-এর পুণ্যময় জীবনের স্মৃতি এবং তাঁর প্রতি শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের বিনম্র শ্রদ্ধার্ঘ্য।
মুহাম্মদ ওমর ফারুক
পিএইচডি গবেষক || মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, মালয়েশিয়া
"জীবনে আমরা অনেক শিক্ষকের কাছে পড়ি। কারও শেখানো সূত্র মনে থাকে, কারও দেওয়া নোট বহু বছর যত্ন করে রেখে দিই, কারও পড়ানো বিষয় আমাদের উচ্চশিক্ষা ও কর্মজীবনের ভিত তৈরি করে। কিন্তু জীবনের দীর্ঘ পথ পেরিয়ে…"
ফারুক আহমাদ
অধ্যক্ষ, আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা, ফেনী
"প্রিন্সিপ্যাল আবুল হাশেম আর নেই। কথাটা ভাবতেই ব্যথায় ভরে ওঠে মন। এমন কর্মঠ, নিরলস, প্রচারবিমুখ, একনিষ্ঠ জ্ঞানতাপস, মানুষ গড়ার দক্ষ কারিগরকে এতো অল্প সময়ে হারাতে হবে তা ভাবিনি। জ্ঞানচর্চায় এমন অকৃত্রিম ও আন্তরিক শিক্ষাবিদ দুর্লভ।…"
ড. মুহাম্মদ নুরউদ্দিন কাওছার
নির্বাহী সম্পাদক, দ্বিমাসিক আল মাকতাব, ঢাকা
"মানবসভ্যতার ইতিহাসে এমন কিছু মানুষ আছেন, যাঁদের প্রকৃত মূল্যায়ন তাঁদের জীবদ্দশায় নয়, বরং তাঁদের রেখে যাওয়া জ্ঞান, আদর্শ এবং কর্মের দীর্ঘমেয়াদি প্রভাবের মাধ্যমে সম্পন্ন হয়। তাঁরা কেবল একটি সময়ের প্রতিনিধি নন; বরং যুগের সীমানা অতিক্রম…"
হোসাইন আহমদ
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজ,মিরপুর,বাহুবল,হবিগঞ্জ || সাবেক শিক্ষার্থী,জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা,নরসিংদী
"ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী জামেয়া কাসেমিয়া ১৯৭৯ সালের জুন/জুলাইয়ে তারিখটি ঠিক মনে পড়ছে না। আমি ও মহিবুল ইসলাম আমার সিনিয়র এক ভাইকে নিয়ে জামেয়ায় ভর্তির উদ্দেশ্যে যাই। অফিস কক্ষে তখন জামেয়ার ভাইস প্রিন্সিপাল মরহুম হযরত…"
আব্দুল্লাহ আল মামুন
ইমাম ও খতীব, দারুল জান্নাহ ইসলামিক সেন্টার ও মাসজিদ, বার্মিংহাম, ইউকে || সাবেক শিক্ষার্থী, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, ফেনী
"بِسْمِ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللهِ কিছু মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেও তাঁদের শিক্ষা, ভালোবাসা, আদর্শ ও স্মৃতি মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকে। আমার জীবনের এমনই একজন মহান ব্যক্তি ছিলেন আমার প্রিয়…"
এ জি এম বদরুদ্দোজা
বিশিষ্ট আলেমে দ্বীন ও রাজনীতিবীদ
"মরহুম মাওলানা আবুল হাশেম সাহেবের ইন্তেকালের সঙ্গে সঙ্গে তাঁর ভক্ত, ছাত্র ও শুভানুধ্যায়ীরা তাঁর স্মৃতি ও আদর্শ জীবনকে সংরক্ষণ ও অনুসরণের লক্ষ্যে "অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন" গঠন করেছেন। এটি সময়োপযোগী ও যথাযথ উদ্যোগ। তাদের…"
মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক
সহকারী অধ্যাপক (আরবী), আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা, ফেনী
"১৯৯৬ সালের ১৯ আগস্ট। ফালাহিয়ায় শিক্ষক হিসেবে যোগদানের উদ্দেশ্যে লিখিত ও মৌখিক সাক্ষাৎকার দিতে যাই। সেদিনই অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম (রহ.)-এর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। মৌখিক পরীক্ষায় তিনি আমাকে একটি মূল কিতাব এর মাঝখান খুলে…"
আব্দুল মালেক
প্রাক্তন শিক্ষক, আল-জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা, ফেনী
"মাওলানা আবুল হাশেম—একটি পরিচিত নাম। তিনি আজ আমাদের মাঝে নেই; চলে গেছেন পরপারে। ফিরবেন না আর কোনোদিন। কিন্তু রেখে গেছেন এমন কিছু স্মৃতি, যা আজও আমাদের আলোকিত করে। ১৯৮৫ সাল। তখন আমি ফালাহিয়া মাদ্রাসার শিক্ষক।…"
মুহাম্মদ মোতাহার হোসাইন
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রাণিবিজ্ঞান বিভাগ ফেনী সরকারি কলেজ, ফেনী || সাবেক শিক্ষার্থী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, ফেনী
"যখন মাতৃকোড় ছেড়ে প্রথমবারের মতো ঘরের বাইরে পা রাখি, তখন বাড়ির প্রতি, শৈশব-কৈশোরের বন্ধুদের প্রতি, চেনাজানা মাঠ-ঘাটের প্রতি এবং সর্বোপরি মায়ের প্রতি এক অদ্ভুত টান অনুভব করতাম। স্মৃতির পর্দায় বারবার ভেসে উঠত আপনজনদের মুখ। মনে…"