প্রতিষ্ঠিতঃ ২০২৪

ফাউন্ডেশন পরিচিতি

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। জ্ঞানচর্চা, গবেষণা, সামাজিক পরিশুদ্ধতা এবং মানবকল্যাণকে সামনে রেখে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Featured Image
আলোর স্বপ্নচারী

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম (রহ.)

একজন আলোর স্বপ্নচারী, জ্ঞানতাপস শিক্ষাবিদ ও প্রতিষ্ঠান নির্মাণের নীরব স্থপতি।

Featured Image
ধর্মীয় জ্ঞান

শিক্ষা ও গবেষণা

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশনের গবেষণা বিভাগ নিরন্তর কাজ করে যাচ্ছে সঠিক ধর্মীয় জ্ঞান এবং সমসাময়িক প্রেক্ষাপটে ইসলামের বিশ্লেষণ নিয়ে।

Featured Image
ঘোষণা কেন্দ্র

সংবাদ ও মিডিয়া

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশনের সর্বশেষ সংবাদ, প্রেস রিলিজ এবং গুরুত্বপূর্ণ ঘোষণা কেন্দ্র।

Featured Image
Bio image

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম (রহ.): একজন আলোর স্বপ্নচারী, জ্ঞানতাপস শিক্ষাবিদ ও প্রতিষ্ঠান নির্মাণের নীরব স্থপতি

  • জন্ম ও শিক্ষা

    মাওলানা আবুল হাশেম (রহ.) ১৯৩৭ সালে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের অন্তর্গত শ্রীনদ্দি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

  • কর্মজীবনের সূচনা: ইলম থেকে আমলের পথে

    মাওলানা আবুল হাশেম (রহ.) তাঁর শিক্ষাজীবনের সাফল্যকে কখনো ব্যক্তিগত গৌরব হিসেবে দেখেননি। বরং অর্জিত ইলমকে সমাজের কল্যাণে কাজে লাগানোর দৃঢ় প্রত্যয় থেকেই তিনি শিক্ষকতা পেশায় আত্মনিয়োগ করেন।

  • নেতৃত্বের বৈশিষ্ট্য

    মাওলানা আবুল হাশেম (রহ.) বিশ্বাস করতেন, একটি শিক্ষা–প্রতিষ্ঠানের উন্নতি কেবল ভবন নির্মাণ বা শিক্ষার্থী বৃদ্ধির মাধ্যমে হয় না; এর জন্য প্রয়োজন আদর্শবান শিক্ষক, সুশৃঙ্খল পরিবেশ, জবাবদিহিমূলক প্রশাসন এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশ।

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম (রহ.)-এর অমূল্য লেখনী

যাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ

প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় কিছু লোকের ঘাম ঝরানো ও নিঃস্বার্থ ত্যাগ কোরবানীর ইতিহাস থাকে। আল-জামেয়াতুল ফালাহিয়া (কামিল) মাদ্রাসা প্রতিষ্ঠা এবং পরিচালনায় যারা নিঃস্বার্থ ত্যাগ কোরবানীর নজরানা পেশ করে গেছেন অব্যাহতভাবে একান্ত মনের টানে; তাদের মধ্যে কয়েকজনকে গত দু'বছরের ব্যবধানে আমরা হারিয়েছি। ফালাহিয়ায় যখন আমি যোগদান করি তখন ইহা একটি দাখিল মাদরাসা ছিল।

সামাজিক চাহিদা পূরণে মাদ্রাসা শিক্ষা

সমাজে খোদাভীরু, যোগ্য ও আদর্শ মানুষ গড়ার উদ্দেশ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা) যে মহান শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করে গেছেন, উহাই “মাদ্রাসা শিক্ষা” নামে পরিচিত। প্রাচীন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত জ্ঞানী-গুণীদের চারিত্রিক ও আদর্শিক গুণাবলীতে আকৃষ্ট হয়ে, বর্তমান যুগেও মাদ্রাসায় শিক্ষিতরা ইসলামের প্রচার ও প্রসারের সাথে সাথে, জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রেখে; দেশের সামাজিক চাহিদা পূরণে যাতে উপযুক্ত ভূমিকা রাখতে পারেন, সে জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সমন্বিত পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরা আজ ডিগ্রী নিয়ে শুধু মাদ্রাসায় শিক্ষকতা বা মসজিদের ইমামতির দায়িত্বে সীমাবদ্ধ নন। দেশের আর্থ-সামাজিক চাহিদা পূরণে এবং রাজনৈতিক ও আর্থনৈতিক অঙ্গনেও নানাবিধ গুরুত্বপূর্ণ দায়িত্ব যোগ্যতা ও সততার সহিত পালন করছেন। সরকার একটু আন্তরিক হলে, মাদ্রাসা শিক্ষায় শিক্ষার্থীগণ আরো অধিক হারে যোগ্যতা ও সততার পরিচয় দিতে পারেন। এ বিষয় পর্যালোচনার উদ্দেশ্যেই এ নিবন্ধের অবতারণা।

আমাদের কর্মপদ্ধতি

গবেষণা ও প্রকাশনা

ইসলামী জীবনদর্শন ও সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক গবেষণা পরিচালনা এবং গবেষণালব্ধ ফলাফল বই ও প্রবন্ধ আকারে প্রকাশ করা।

সেমিনার ও প্রশিক্ষণ

নিয়মিত একাডেমিক সেমিনার, সংলাপ এবং দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা।

ডিজিটাল প্ল্যাটফর্ম

পণ্ডিত ও গবেষকদের গবেষণাপত্র এবং জ্ঞানগর্ভ নিবন্ধগুলো সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনা।

শিক্ষা ও গবেষণা

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশনের গবেষণা বিভাগ নিরন্তর কাজ করে যাচ্ছে সঠিক ধর্মীয় জ্ঞান এবং সমসাময়িক প্রেক্ষাপটে ইসলামের বিশ্লেষণ নিয়ে।

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইসলামি জ্ঞানচর্চা: আলেম, শিক্ষা ও দাওয়াহর সামনে নতুন চ্যালেঞ্জ

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইসলামি জ্ঞানচর্চা: আলেম, শিক্ষা ও দাওয়াহর সামনে নতুন চ্যালেঞ্জ

ড. এম. ইব্রাহীম খলিল আনোয়ারী

ড. এম. ইব্রাহীম খলিল আনোয়ারী

ফ্যাকাল্টি মেম্বার, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। রিসার্চ ফেলো, বাংলাদেশ ইন্সটিটিউট অব ইসলামিক থ্যট (বিআইআইটি), ঢাকা। মাস্টার ট্রেইনার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেইনিং ইন্সটিটিউট (বিএমটিটিআই)।

১. ভূমিকা একসময় জটিল প্রশ্নের উত্তর জানতে মানুষকে বই, শিক্ষক, গ্রন্থাগার বা বিশেষজ্ঞের কাছে যেতে হতো। ইসলামি জ্ঞানচর্চায় শিক্ষার্থীরা বছরের পর বছর কিতাব অধ্যয়ন, শিক্ষকের সান্নিধ্য ও আলেমদের আলোচনা থেকে জ্ঞান অর্জন করতেন। বর্তমানে মোবাইল ফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কয়েক সেকেন্ডে কুরআনের আয়াত, হাদিস, ফিকহি মাসআলা বা ইসলামি বিষয়ের সারসংক্ষেপ জানা সম্ভব। এর ফলে […]
আরও পড়ুন
বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান: আলিয়া মাদরাসা নিয়ে একটি গবেষণা

বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান: আলিয়া মাদরাসা নিয়ে একটি গবেষণা

আব্দুল মোমেন || মোহাম্মদ খাইরুল ইসলাম

আব্দুল মোমেন || মোহাম্মদ খাইরুল ইসলাম

সারসংক্ষেপ: এই প্রবন্ধটি বাংলাদেশের আলিয়া মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে পর্যালোচনা করেছে, যার মধ্যে এর ঐতিহাসিক প্রেক্ষাপট, শিক্ষাদান কাঠামো এবং ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা প্রদানের ভূমিকা অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে, যার মধ্যে রয়েছে দক্ষ অধ্যাপকের প্রয়োজনীয়তা এবং একাডেমিক পরিবর্তনসমূহের অকার্যকর বাস্তবায়ন। এই গবেষণার প্রধান উদ্দেশ্য হলো এই ব্যবস্থার সম্ভাবনা অনুসন্ধান […]
আরও পড়ুন
ইলম বা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে নারীদের ভ্রমণ

ইলম বা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে নারীদের ভ্রমণ

Al-Muhaddithat Team

Al-Muhaddithat Team

প্রাচীন এবং পরবর্তী যুগে হজ্জব্রত পালন ছিল আলেমদের সাথে সাক্ষাৎ করে তাঁদের কাছ থেকে জ্ঞান অর্জনের এক অনন্য সুযোগ। এর একটি দৃষ্টান্ত হলেন মারিয়াম বিনত নূরুদ্দীন আল-হূরিমিয়্যাহ [মৃ. ৮৭১ হি.]। তাঁর মাতামহ তাঁর শিক্ষার বিষয়ে বিশেষভাবে সচেতন ছিলেন। তিনি তাঁকে মক্কায় নিয়ে যান, সেখানে তিনি ʿআফীফুদ্দীন আন-নাশাওয়ারী, আবুল আব্বাস ইবনে আবদিল মুতী, শিহাবুদ্দীন যাহিরাহ এবং […]
আরও পড়ুন

সংবাদ ও মিডিয়া

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশনের সর্বশেষ সংবাদ, প্রেস রিলিজ এবং গুরুত্বপূর্ণ ঘোষণা কেন্দ্র।

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম (রাহিমাহুল্লাহ) তাঁর কর্মের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম (রাহিমাহুল্লাহ) তাঁর কর্মের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন

১৯ জুন, শুক্রবার মরহুম অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম (রাহিমাহুল্লাহ)-এর নিজ গ্রামে অবস্থিত ছমদ আলী হাজী জামে মসজিদে অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম (রাহিমাহুল্লাহ) দেশ-বিদেশে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন। তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জ্ঞান অন্বেষণ, শিক্ষা বিস্তার এবং মানুষ গঠনের […]
আরও পড়ুন
মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ছিলেন অনুকরণীয় আদর্শ

মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ছিলেন অনুকরণীয় আদর্শ

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন

সংবাদ মাধ্যমঃ ফেনীর সময় || শহর প্রতিনিধি ঐতিহ্যবাহী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও ফেনী মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আবুল হাশেমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশনের আয়োজনে মডেল মাদরাসা সংলগ্ন আবু সুফিয়ান জামে মসজিদে ফাউন্ডেশন সভাপতি নাসির উদ্দিন সরকারের সভাপতিত্বে […]
আরও পড়ুন
অধ্যক্ষ মাওলানা আবুল হাশেমের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেমের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন

সংবাদ মাধ্যমঃ দৈনিক স্টারলাইন || শহর প্রতিনিধি আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল হাশেমের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশনের আয়োজনে ফালাহিয়া মাদরাসা অডিটোরিয়ামে মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার গভর্নিং বডি সভাপতি অধ্যাপক […]
আরও পড়ুন

স্মৃতিচারণ ও শ্রদ্ধার্ঘ্য

সবগুলো দেখুন

“জীবনে আমরা অনেক শিক্ষকের কাছে পড়ি। কারও শেখানো সূত্র মনে থাকে, কারও দেওয়া নোট বহু বছর যত্ন করে রেখে দিই, কারও পড়ানো বিষয় আমাদের উচ্চশিক্ষা ও কর্মজীবনের ভিত তৈরি করে। কিন্তু জীবনের দীর্ঘ পথ পেরিয়ে একসময় বুঝতে পারি-সব শিক্ষক আমাদের স্মৃতিতে একইভাবে থেকে যান না।…”

মুহাম্মদ ওমর ফারুক

মুহাম্মদ ওমর ফারুক

পিএইচডি গবেষক || মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, মালয়েশিয়া

“প্রিন্সিপ্যাল আবুল হাশেম আর নেই। কথাটা ভাবতেই ব্যথায় ভরে ওঠে মন। এমন কর্মঠ, নিরলস, প্রচারবিমুখ, একনিষ্ঠ জ্ঞানতাপস, মানুষ গড়ার দক্ষ কারিগরকে এতো অল্প সময়ে হারাতে হবে তা ভাবিনি। জ্ঞানচর্চায় এমন অকৃত্রিম ও আন্তরিক শিক্ষাবিদ দুর্লভ। রাসুলের (সাঃ) হাদিসের পূর্ণ অনুসারী ছিলেন শিক্ষাবিদ প্রিন্সিপ্যাল আবুল হাশেম।…”

ফারুক আহমাদ

ফারুক আহমাদ

অধ্যক্ষ, আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা, ফেনী