আমাদের সম্পর্কে

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য এবং আমাদের সুদীর্ঘ পথচলার সংক্ষিপ্ত রূপরেখা।

ফাউন্ডেশন পরিচিতি

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। জ্ঞানচর্চা, গবেষণা, সামাজিক পরিশুদ্ধতা এবং মানবকল্যাণকে সামনে রেখে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন জ্ঞানভিত্তিক সমাজ গঠন, গবেষণার প্রসার, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের বিকাশ এবং মানবকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে আসছে। ফাউন্ডেশনের অন্যতম অঙ্গীকার হলো প্রামাণ্য জ্ঞানচর্চা, সমকালীন ইসলামিক চিন্তার বিকাশ, গবেষণাভিত্তিক প্রকাশনা এবং সমাজের কল্যাণে ইতিবাচক বুদ্ধিবৃত্তিক পরিবেশ গড়ে তোলা।
মরহুম অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম (রহ.)-এর আদর্শ, জ্ঞানচর্চা এবং সমাজসেবামূলক দৃষ্টিভঙ্গিকে ধারণ করে ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষা, গবেষণা, নৈতিক উন্নয়ন এবং মানবকল্যাণে নিবেদিত থেকে তার কার্যক্রম অব্যাহত রাখবে।

১৫ আগস্ট, ২০১৩

প্রতিষ্ঠা ও প্রাথমিক যাত্রা

ফাউন্ডেশনটি ১৫ আগস্ট ২০১৩ তারিখে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটিতে মাওলানা দেলাওয়ার হোসাইন আহ্বায়ক, সাইফুল্লাহ নোমান সদস্য সচিব এবং ডা. গালিব মোহাম্মদ আসাদুল্লাহ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এছাড়াও প্রতিষ্ঠাকালীন কমিটির সদস্য ছিলেন— আরমান শাহাদাত, আলী হায়দার মানিক, ফখরুদ্দীন শাহেদ, মাওলানা সাইফুল ইসলাম, প্রভাষক জামাল উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহহীল কাফী খুররম, আব্দুল্লাহ হিল মারুফ ফাহিম, মেসবাহ উদ্দিন সালমান, আইউব আলী মামুন, মিজানুর রহমান, ফজলুল হক রনি, আবদুল্লাহ আল ফারুক প্রমুখ। তাঁদের সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় ফাউন্ডেশনের সাংগঠনিক ভিত্তি নির্মিত হয় এবং ভবিষ্যৎ কার্যক্রমের রূপরেখা প্রণীত হয়।

৫ জুন, ২০২৬

সাম্প্রতিক পুনর্গঠন

পরবর্তীকালে, ৫ জুন ২০২৬ (শুক্রবার) ফেনীর টাইমপাস রেস্টুরেন্টে অনুষ্ঠিত আহ্বায়ক কমিটির এক বিশেষ সভায় ফাউন্ডেশনের সাংগঠনিক পুনর্গঠন করা হয়। সভার সর্বসম্মত সিদ্ধান্তে নাসির উদ্দিন সরকার-কে আহ্বায়ক এবং হাফেজ মুহাম্মদ জহির উদ্দিন-কে সদস্য সচিব মনোনীত করা হয়।

লক্ষ্য ও উদ্দেশ্য

আমাদের লক্ষ্য

  • জ্ঞানভিত্তিক, নৈতিক ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখা।
  • ইসলামের মৌলিক মূল্যবোধের আলোকে সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা ও চিন্তাচর্চার ক্ষেত্র তৈরি করা।
  • শিক্ষা, গবেষণা, প্রকাশনা ও সংলাপের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনের ধারা সৃষ্টি করা।
  • সামাজিক পরিশুদ্ধতা, নৈতিকতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি বিকাশে কাজ করা।
  • মানবকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ এবং সমাজের কল্যাণে জ্ঞানকে কার্যকর শক্তিতে রূপান্তরিত করা।

আমাদের উদ্দেশ্য

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধের বিকাশ, সামাজিক পরিশুদ্ধতা এবং মানবকল্যাণকে কেন্দ্র করে একটি আলোকিত, দায়িত্বশীল ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে ফাউন্ডেশন কাজ করে। আমাদের বিশ্বাস, প্রকৃত জ্ঞান কেবল তথ্যের সমষ্টি নয়; বরং তা মানুষকে সত্যের সন্ধান, ন্যায় প্রতিষ্ঠা, আত্মশুদ্ধি এবং সমাজের প্রতি দায়িত্ববোধে উদ্বুদ্ধ করে। তাই ব্যক্তি, পরিবার ও সমাজের সার্বিক উন্নয়নের জন্য প্রামাণ্য জ্ঞানচর্চা, গবেষণা এবং মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিবৃত্তিক পরিবেশ গড়ে তোলাই আমাদের অন্যতম অঙ্গীকার।

আমাদের কর্মপদ্ধতি

গবেষণা ও প্রকাশনা

শিক্ষা, সমাজ, সংস্কৃতি, নৈতিকতা এবং সমকালীন ইসলামিক চিন্তাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গবেষকদের অংশগ্রহণে একটি জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সেমিনার ও প্রশিক্ষণ

ফাউন্ডেশন তার লক্ষ্য বাস্তবায়নের জন্য বিভিন্ন গবেষণা, প্রকাশনা, সেমিনার, প্রশিক্ষণ, পাঠচক্র এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে।

ডিজিটাল প্ল্যাটফর্ম

ওয়েবসাইটের মাধ্যমে প্রামাণ্য ও গবেষণাভিত্তিক নিবন্ধ, প্রবন্ধ, বই-পর্যালোচনা, সমকালীন বিশ্লেষণ এবং ঐতিহাসিক দলিল সংরক্ষণ ও প্রকাশ করা হবে।

আমাদের অঙ্গীকার

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন সত্যের সন্ধান, জ্ঞানচর্চা এবং সমাজকল্যাণে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আমরা বিশ্বাস করি, শুদ্ধ জ্ঞান ও নৈতিক শিক্ষার মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধশালী জাতি গঠন সম্ভব। আমাদের প্রতিটি উদ্যোগ মানবতার সেবা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পরিচালিত।