ইলম বা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে নারীদের ভ্রমণ

Al-Muhaddithat Team

August 19, 2026
1 min read

প্রাচীন এবং পরবর্তী যুগে হজ্জব্রত পালন ছিল আলেমদের সাথে সাক্ষাৎ করে তাঁদের কাছ থেকে জ্ঞান অর্জনের এক অনন্য সুযোগ। এর একটি দৃষ্টান্ত হলেন মারিয়াম বিনত নূরুদ্দীন আল-হূরিমিয়্যাহ [মৃ. ৮৭১ হি.]। তাঁর মাতামহ তাঁর শিক্ষার বিষয়ে বিশেষভাবে সচেতন ছিলেন। তিনি তাঁকে মক্কায় নিয়ে যান, সেখানে তিনি ʿআফীফুদ্দীন আন-নাশাওয়ারী, আবুল আব্বাস ইবনে আবদিল মুতী, শিহাবুদ্দীন যাহিরাহ এবং মুহিবুদ্দীন আত-ত্বাবারীর কাছে হাদীস অধ্যয়ন করেন। পরবর্তীতে তিনি মিসরে গিয়ে তাঁর শিক্ষা অব্যাহত রাখেন।

উচ্চ ইসনাদের (বর্ণনাসূত্রের) জন্য ব্যাপকভাবে কাঙ্ক্ষিত হাদীসের বিখ্যাত বিশেষজ্ঞ শায়খা কারীমাহ আল-মারওয়াজিয়্যাহ [মৃ. ৪৬৩ হি.] জ্ঞান অর্জনের উদ্দেশ্যে সারাখস, ইসফাহান, বাইতুল মুকাদ্দাস এবং পরবর্তীতে মক্কায় ভ্রমণ করেন। ইমাম যাহাবী বলেন: “তাঁর পিতা ছিলেন কুশমীহানের অধিবাসী। অতঃপর তিনি কন্যাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে যাত্রা করেন এবং পরে তাঁকে নিয়ে মক্কায় ফিরে আসেন। তিনি আবুল হাইসাম আল-কুশমীয়ানীর কাছে সহীহ আল-বুখারী অধ্যয়ন করেন; এছাড়া তিনি যাহির ইবনে আহমদ আস-সারাখসী এবং আব্দুল্লাহ ইবনে ইউসুফ ইবনে বামুয়াহ আল-আসবাহানীর কাছেও জ্ঞান অর্জন করেন।”

আরেকজন উচ্চ ইসনাদের অধিকারী শায়খা হলেন উম্মু ʿআবদিল কারীম ফাতিমা বিনত সাʿদ আল-খাইর আল-আন্দালুসিয়্যাহ আল-বালানসিয়্যাহ (৫২৫-৬০০ হি.)। মোঙ্গলদের আক্রমণে এই অঞ্চল যে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়, তার আগে বাগদাদ এবং ইসলামী পূর্বাঞ্চলের জ্ঞানভাণ্ডারকে সুসংহত ও বিস্তৃত করার ক্ষেত্রে তাঁর জীবনের কাজ ব্যাপকভাবে অবদান রেখেছে। ক্রুসেডারদের ধ্বংসযজ্ঞ ও দখলদারিত্বের ফলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তার প্রতিক্রিয়ায় অন্যান্য বড় বড় আলেমরা সিরিয়া ও লেভান্ট (শাম অঞ্চল) হয়ে পশ্চিম দিকে মিসর পর্যন্ত ‘জ্ঞান’ পৌঁছে দিয়েছিলেন। তিনি ছিলেন তাঁদেরই পদাঙ্ক অনুসরণকারী।

(তথ্যসূত্র: আল-মুহাদ্দিসাত: দ্য উইমেন স্কলারস ইন ইসলাম, লেখক: মুহাম্মদ আকরাম নদভী, পৃষ্ঠা: ৭৫)

Women Travelling in Pursuit of ʿIlm…

Share:

Related Posts

View All
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইসলামি জ্ঞানচর্চা: আলেম, শিক্ষা ও দাওয়াহর সামনে নতুন চ্যালেঞ্জ

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইসলামি জ্ঞানচর্চা: আলেম, শিক্ষা ও দাওয়াহর সামনে নতুন চ্যালেঞ্জ

ড. এম. ইব্রাহীম খলিল আনোয়ারী

ড. এম. ইব্রাহীম খলিল আনোয়ারী

ফ্যাকাল্টি মেম্বার, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। রিসার্চ ফেলো, বাংলাদেশ ইন্সটিটিউট অব ইসলামিক থ্যট (বিআইআইটি), ঢাকা। মাস্টার ট্রেইনার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেইনিং ইন্সটিটিউট (বিএমটিটিআই)।

১. ভূমিকা একসময় জটিল প্রশ্নের উত্তর জানতে মানুষকে বই, শিক্ষক, গ্রন্থাগার বা বিশেষজ্ঞের কাছে যেতে হতো। ইসলামি জ্ঞানচর্চায় শিক্ষার্থীরা বছরের পর বছর কিতাব অধ্যয়ন, শিক্ষকের সান্নিধ্য ও আলেমদের আলোচনা থেকে জ্ঞান অর্জন করতেন। বর্তমানে মোবাইল ফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কয়েক সেকেন্ডে কুরআনের আয়াত, হাদিস, ফিকহি মাসআলা বা ইসলামি বিষয়ের সারসংক্ষেপ জানা সম্ভব। এর ফলে […]
Read More
বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান: আলিয়া মাদরাসা নিয়ে একটি গবেষণা

বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান: আলিয়া মাদরাসা নিয়ে একটি গবেষণা

আব্দুল মোমেন || মোহাম্মদ খাইরুল ইসলাম

আব্দুল মোমেন || মোহাম্মদ খাইরুল ইসলাম

সারসংক্ষেপ: এই প্রবন্ধটি বাংলাদেশের আলিয়া মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে পর্যালোচনা করেছে, যার মধ্যে এর ঐতিহাসিক প্রেক্ষাপট, শিক্ষাদান কাঠামো এবং ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা প্রদানের ভূমিকা অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে, যার মধ্যে রয়েছে দক্ষ অধ্যাপকের প্রয়োজনীয়তা এবং একাডেমিক পরিবর্তনসমূহের অকার্যকর বাস্তবায়ন। এই গবেষণার প্রধান উদ্দেশ্য হলো এই ব্যবস্থার সম্ভাবনা অনুসন্ধান […]
Read More
মুসলিম বিশ্বে সংকট

মুসলিম বিশ্বে সংকট

ইব্রাহিম কালিন

ইব্রাহিম কালিন

তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি)-এর প্রধান

আধুনিকতার অন্তিম পর্যায়ের যেসব পরীক্ষা ও বিপর্যয়, মুসলিম বিশ্বও তার কিছুটা ভাগীদার: জীবনের অর্থ ও দিকনির্দেশনা হারানো, নীরবে অনুপ্রবেশকারী শূন্যতাবাদ বা নৈহিলিজম, মূল্যবোধের সামগ্রীকরণ বা হাতিয়ারে পরিণত করা, রাজনীতির মৃত্যু, সত্যের বহুমুখী দাবির সংঘাত, বাণিজ্যবাদ ও ভোক্তাবাদের প্রলোভন, প্রগতিশীলতাবাদ ইত্যাদি। একশ বছর আগে উসমানীয় সাম্রাজ্যের পতনের সময় এবং মুসলিম উম্মাহর ধারণা যখন তার অর্থ ও […]
Read More