অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম (রাহিমাহুল্লাহ) তাঁর কর্মের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন

August 6, 2026
1 min read

১৯ জুন, শুক্রবার মরহুম অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম (রাহিমাহুল্লাহ)-এর নিজ গ্রামে অবস্থিত ছমদ আলী হাজী জামে মসজিদে অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম (রাহিমাহুল্লাহ) দেশ-বিদেশে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন। তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জ্ঞান অন্বেষণ, শিক্ষা বিস্তার এবং মানুষ গঠনের কাজে আত্মনিয়োগ করে গেছেন। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড বিনির্মাণে তিনি ছিলেন এক অক্লান্ত সাধক।

ফাউন্ডেশনের সভাপতি নাছিরুদ্দিন সরকার বলেন, “আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। বিশেষ করে মরহুমের নিজ গ্রামে তাঁর নামে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবাধর্মী কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করতে চাই।”

বক্তারা আরও বলেন, অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম (রাহিমাহুল্লাহ)-এর নিষ্ঠা, আন্তরিকতা ও ইখলাসের কারণেই তিনি হাজার হাজার আলেম, শিক্ষাবিদ ও সুনাগরিক গড়ে তুলতে সক্ষম হয়েছেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে-বিদেশে ছড়িয়ে থাকা তাঁর ছাত্ররা আজও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাছিরুদ্দিন সরকার, মাওলানা দেলওয়ার হোসাইন, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুল্লাহ নোমান, জোবায়ের, মোশাররফ হোসেন, ডা. গালিব মোঃ আসাদুল্লাহসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। পরবর্তীতে ফাউন্ডেশনের সদস্যবৃন্দ মরহুম অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম (রাহিমাহুল্লাহ)-এর কবর জিয়ারত করেন এবং তাঁর জন্য দোয়া করেন।

Share:

Related Posts

View All
মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ছিলেন অনুকরণীয় আদর্শ

মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ছিলেন অনুকরণীয় আদর্শ

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন

সংবাদ মাধ্যমঃ ফেনীর সময় || শহর প্রতিনিধি ঐতিহ্যবাহী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও ফেনী মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আবুল হাশেমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশনের আয়োজনে মডেল মাদরাসা সংলগ্ন আবু সুফিয়ান জামে মসজিদে ফাউন্ডেশন সভাপতি নাসির উদ্দিন সরকারের সভাপতিত্বে […]
Read More
অধ্যক্ষ মাওলানা আবুল হাশেমের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেমের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন

সংবাদ মাধ্যমঃ দৈনিক স্টারলাইন || শহর প্রতিনিধি আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল হাশেমের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশনের আয়োজনে ফালাহিয়া মাদরাসা অডিটোরিয়ামে মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার গভর্নিং বডি সভাপতি অধ্যাপক […]
Read More
অধ্যক্ষ মাও. আবুল হাশেমের মৃত্যুবার্ষীকিতে স্মরণসভা ও দোয়া ‘অধ্যক্ষ আবুল হাশেম ছিলেন মানুষ তৈরির কারিগর’

অধ্যক্ষ মাও. আবুল হাশেমের মৃত্যুবার্ষীকিতে স্মরণসভা ও দোয়া ‘অধ্যক্ষ আবুল হাশেম ছিলেন মানুষ তৈরির কারিগর’

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন

অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন

সংবাদ মাধ্যমঃ বাংলার দিগন্ত || জাহিদ হাসান চৌধুরী; ফেনী জেলা প্রতিনিধি আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবুল হাশেমের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশনের আয়োজনে ফালাহিয়া মাদরাসা অডিটোরিয়ামে মাদরাসার অধ্যক্ষ মুফতি ফারুক আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদরাসার গভর্নিং […]
Read More