প্রতিকি ছবি ১

শিক্ষাগুরু

নাসিরুদ্দিন তুসী

বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ || সাবেক শিক্ষার্থী,আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা, ফেনী

August 15, 2026
1 min read

(উৎসর্গ: শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু প্রিন্সিপাল আবুল হাশেম, মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন!)

কুরআন, হাদিস, গ্রন্থ, মানুষ-সবার কাছে শিখি,
দেখি, শুনি, পড়ি এবং মনের খাতায় লিখি।
রাসুল, নবি, মনীষীরা জ্ঞানের প্রদীপ জ্বেলে-
বলে গেছেন, সফল হবো আলোর পথে গেলে।

ফুল আমাদের সুবাস বিলায়, পাখি শোনায় গান,
নিরবধি চলতে শেখায় নদীর কলতান।
পাহাড় দেখে তাহার মতো উঁচু করে শির-
সাহস পেলাম বুক চিতিয়ে হতে দ্রোহী-বীর।

ঝরনা, সাগর, সুনীলাকাশ, তারার ঝিকিমিকি,
তাদের বিশালতা দেখে উদার হতে শিখি।
সূর্য ছড়ায় আলোর জরি, জোছনা বিলায় চাঁদ,
বিকশিত মানুষ হতে মনে জাগায় সাধ!

মা-বাবা আর সমাজ কত শেখায় আচার-বিচার,
মানুষ হবার দীক্ষা দিলেন শিক্ষাগুরু-সুচার!
মানুষ হবার দীক্ষা দিলেন শিক্ষাগুরু-সুচার!

চায়নি গুরুদক্ষিণা কেউ দ্রোণাচার্যের মতো,
একলব্যের পরিণতি নইলে মানতে হতো।
যারা আমার শিক্ষাগুরু সবাই আমার প্রিয়,
তাঁদের পরম শ্রদ্ধা এবং সালাম পৌঁছে দিয়ো।

Share:

Related Posts

View All
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইসলামি জ্ঞানচর্চা: আলেম, শিক্ষা ও দাওয়াহর সামনে নতুন চ্যালেঞ্জ

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইসলামি জ্ঞানচর্চা: আলেম, শিক্ষা ও দাওয়াহর সামনে নতুন চ্যালেঞ্জ

ড. এম. ইব্রাহীম খলিল আনোয়ারী

ড. এম. ইব্রাহীম খলিল আনোয়ারী

ফ্যাকাল্টি মেম্বার, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। রিসার্চ ফেলো, বাংলাদেশ ইন্সটিটিউট অব ইসলামিক থ্যট (বিআইআইটি), ঢাকা। মাস্টার ট্রেইনার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেইনিং ইন্সটিটিউট (বিএমটিটিআই)।

১. ভূমিকা একসময় জটিল প্রশ্নের উত্তর জানতে মানুষকে বই, শিক্ষক, গ্রন্থাগার বা বিশেষজ্ঞের কাছে যেতে হতো। ইসলামি জ্ঞানচর্চায় শিক্ষার্থীরা বছরের পর বছর কিতাব অধ্যয়ন, শিক্ষকের সান্নিধ্য ও আলেমদের আলোচনা থেকে জ্ঞান অর্জন করতেন। বর্তমানে মোবাইল ফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কয়েক সেকেন্ডে কুরআনের আয়াত, হাদিস, ফিকহি মাসআলা বা ইসলামি বিষয়ের সারসংক্ষেপ জানা সম্ভব। এর ফলে […]
Read More
বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান: আলিয়া মাদরাসা নিয়ে একটি গবেষণা

বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান: আলিয়া মাদরাসা নিয়ে একটি গবেষণা

আব্দুল মোমেন || মোহাম্মদ খাইরুল ইসলাম

আব্দুল মোমেন || মোহাম্মদ খাইরুল ইসলাম

সারসংক্ষেপ: এই প্রবন্ধটি বাংলাদেশের আলিয়া মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে পর্যালোচনা করেছে, যার মধ্যে এর ঐতিহাসিক প্রেক্ষাপট, শিক্ষাদান কাঠামো এবং ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা প্রদানের ভূমিকা অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে, যার মধ্যে রয়েছে দক্ষ অধ্যাপকের প্রয়োজনীয়তা এবং একাডেমিক পরিবর্তনসমূহের অকার্যকর বাস্তবায়ন। এই গবেষণার প্রধান উদ্দেশ্য হলো এই ব্যবস্থার সম্ভাবনা অনুসন্ধান […]
Read More
ইলম বা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে নারীদের ভ্রমণ

ইলম বা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে নারীদের ভ্রমণ

Al-Muhaddithat Team

Al-Muhaddithat Team

প্রাচীন এবং পরবর্তী যুগে হজ্জব্রত পালন ছিল আলেমদের সাথে সাক্ষাৎ করে তাঁদের কাছ থেকে জ্ঞান অর্জনের এক অনন্য সুযোগ। এর একটি দৃষ্টান্ত হলেন মারিয়াম বিনত নূরুদ্দীন আল-হূরিমিয়্যাহ [মৃ. ৮৭১ হি.]। তাঁর মাতামহ তাঁর শিক্ষার বিষয়ে বিশেষভাবে সচেতন ছিলেন। তিনি তাঁকে মক্কায় নিয়ে যান, সেখানে তিনি ʿআফীফুদ্দীন আন-নাশাওয়ারী, আবুল আব্বাস ইবনে আবদিল মুতী, শিহাবুদ্দীন যাহিরাহ এবং […]
Read More