জ্ঞান সাধক

জ্ঞান-সাধক (অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম স্মরণে)

নোমান সাইফুল্লাহ

লেখক,এক্টিভিষ্ট ও আইনজীবী || সাবেক শিক্ষার্থী, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা,ফেনী

August 17, 2026
1 min read


বুকের ভেতর আস্ত একটা আকাশ রেখে
হেঁটে গেছেন অবলীলায় তিনি সংকীর্ণ সব অলি-গলি
কেউ তাঁকে থামাতে পারেনি তাঁর গন্তব্য থেকে
রাস্তার কুকুর, বিষধর সাপের ফনা এবং হায়নার চিৎকার! কেউ না…

তিনি হেঁটে গেছেন বিস্তির্ন জনপদ
আর মুমুর্ষ জ্ঞান-বৃক্ষের শেকড়ে ঢেলে দিলেন সঞ্জীবনী জল
অনুর্বর পরিত্যাক্ত জমিতে বুনে দিলেন ইলেমের বীজ
সেইসব চারা থেকে বেরিয়ে এলো যেন আল্লাহর পবিত্র নুরের ছটা
যা ছড়িয়ে গেল পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত!

কখনও তাঁকে মনেহত তিনি শাহ জালালদের উত্তরসূরী
কখনও জ্ঞান-সাধক শাহ ওয়ালিউল্লাহ দেহলভী
কখনও তিনি আল্লাহর পয়গম্বরদের একনিষ্ঠ অনুসারী
যাদের পদচারনায় ভেঙ্গে যায় পৌত্তলিকতার মুর্তি
এবং জাহেলিয়াতের পর্দা ছিঁড়ে নেমে আসে ঐশী আলো
যা কিনা অন্ধকার সমাজকে করে দেয় সুনসান পবিত্র এবং জমকালো।

কোন প্রসংশা ও স্তুতি গাঁথার অপেক্ষা ছিল না তাঁর
দুনিয়ার তুচ্ছ স্বীকৃতির দিকে তাকাবার সময় ছিল না
বৈষয়িক প্রাচুর্য্যের লোভ তিনি অগ্রাহ্য করে গেছেন তর্জনী উঁচিয়ে
তাঁর এই সাহসের মহীরুহ এত সুবিশাল যে, তা বারবার স্মরণ করিয়ে দেয়
খোলাফায়ে রাশেদার সোনালী মানুষদের পদচিহ্ন!

তিনি বহুকাল জ্ঞান-বৃক্ষের নিচে ধ্যানমগ্ন ছিলেন
কতটা বিস্তৃত হলো বৃক্ষের শাখা-প্রশাখা?
কতটা গভীর হলো শেকড়ের কান্ড? এসব ভাবতে-ভাবতে
একদিন আল্লাহ’ র কাছে চলে গেলেন তিনি!
রূহের জগতে বসে মনে হয় এখনও তাকিয়ে আছেন
তাঁর রেখে যাওয়া বৃক্ষগুলোর দিকে
বৃক্ষের নিচে দাঁড়ালেই টের পাওয়া যায় তাঁর অবিশ্রান্ত উপস্থিতি!

আবৃত্তিঃ https://youtu.be/tT1NPS72B3M?si=SHM9zZ3ZtzLD7VQC

Share:

Related Posts

View All
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইসলামি জ্ঞানচর্চা: আলেম, শিক্ষা ও দাওয়াহর সামনে নতুন চ্যালেঞ্জ

কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইসলামি জ্ঞানচর্চা: আলেম, শিক্ষা ও দাওয়াহর সামনে নতুন চ্যালেঞ্জ

ড. এম. ইব্রাহীম খলিল আনোয়ারী

ড. এম. ইব্রাহীম খলিল আনোয়ারী

ফ্যাকাল্টি মেম্বার, এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। রিসার্চ ফেলো, বাংলাদেশ ইন্সটিটিউট অব ইসলামিক থ্যট (বিআইআইটি), ঢাকা। মাস্টার ট্রেইনার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেইনিং ইন্সটিটিউট (বিএমটিটিআই)।

১. ভূমিকা একসময় জটিল প্রশ্নের উত্তর জানতে মানুষকে বই, শিক্ষক, গ্রন্থাগার বা বিশেষজ্ঞের কাছে যেতে হতো। ইসলামি জ্ঞানচর্চায় শিক্ষার্থীরা বছরের পর বছর কিতাব অধ্যয়ন, শিক্ষকের সান্নিধ্য ও আলেমদের আলোচনা থেকে জ্ঞান অর্জন করতেন। বর্তমানে মোবাইল ফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কয়েক সেকেন্ডে কুরআনের আয়াত, হাদিস, ফিকহি মাসআলা বা ইসলামি বিষয়ের সারসংক্ষেপ জানা সম্ভব। এর ফলে […]
Read More
বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান: আলিয়া মাদরাসা নিয়ে একটি গবেষণা

বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান: আলিয়া মাদরাসা নিয়ে একটি গবেষণা

আব্দুল মোমেন || মোহাম্মদ খাইরুল ইসলাম

আব্দুল মোমেন || মোহাম্মদ খাইরুল ইসলাম

সারসংক্ষেপ: এই প্রবন্ধটি বাংলাদেশের আলিয়া মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে পর্যালোচনা করেছে, যার মধ্যে এর ঐতিহাসিক প্রেক্ষাপট, শিক্ষাদান কাঠামো এবং ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা প্রদানের ভূমিকা অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই প্রতিষ্ঠানগুলো বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছে, যার মধ্যে রয়েছে দক্ষ অধ্যাপকের প্রয়োজনীয়তা এবং একাডেমিক পরিবর্তনসমূহের অকার্যকর বাস্তবায়ন। এই গবেষণার প্রধান উদ্দেশ্য হলো এই ব্যবস্থার সম্ভাবনা অনুসন্ধান […]
Read More
ইলম বা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে নারীদের ভ্রমণ

ইলম বা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে নারীদের ভ্রমণ

Al-Muhaddithat Team

Al-Muhaddithat Team

প্রাচীন এবং পরবর্তী যুগে হজ্জব্রত পালন ছিল আলেমদের সাথে সাক্ষাৎ করে তাঁদের কাছ থেকে জ্ঞান অর্জনের এক অনন্য সুযোগ। এর একটি দৃষ্টান্ত হলেন মারিয়াম বিনত নূরুদ্দীন আল-হূরিমিয়্যাহ [মৃ. ৮৭১ হি.]। তাঁর মাতামহ তাঁর শিক্ষার বিষয়ে বিশেষভাবে সচেতন ছিলেন। তিনি তাঁকে মক্কায় নিয়ে যান, সেখানে তিনি ʿআফীফুদ্দীন আন-নাশাওয়ারী, আবুল আব্বাস ইবনে আবদিল মুতী, শিহাবুদ্দীন যাহিরাহ এবং […]
Read More