অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ছিলেন অনুকরণীয় আদর্শ
সংবাদ মাধ্যমঃ দৈনিক স্টারলাইন || শহর প্রতিনিধি
ফেনী আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও ফেনী মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আবুল হাশেমের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশনের আয়োজনে মডেল মাদরাসা সংলগ্ন আবু সুফিয়ান জামে মসজিদে ফাউন্ডেশন সভাপতি নাসির উদ্দিন সরকারের সভাপতিত্বে অতিথি ছিলেন ফেনী মডেল মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি আবু ইউছুপ, আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক আবু বকর সিদ্দিক মানিক,দাগনভূঞা জমিলা খাতুন আলিম মাদরাসার বাংলা প্রভাষক মো: জামাল উদ্দিন ও মরহুমের বড় ছেলে এডভোকেট সাইফুল্লাহ নোমান।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফেনী মডেল দাখিল মাদরাসার সুপার ও ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন। এসময় বায়তুল হক জামে মসজিদের সভাপতি শওকত ইমরান, ফেনী মডেল মাদরাসার সহ-সুপার আজিজুল হক সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ছিলেন অনুকরণীয় আদর্শ। মাওলানা আবুল হাশেম দ্বীনের খেদমতে কাজ করে গেছেন। অসংখ্য প্রতিষ্ঠান তৈরি করেছেন। অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠানের খেদমতে ছিলেন। তিনি ছিলেন মানুষ তৈরির কারিগর। আজ সারা পৃথিবীতে তার অগণিত
Related Posts
View All
অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম (রাহিমাহুল্লাহ) তাঁর কর্মের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন
অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন
মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ছিলেন অনুকরণীয় আদর্শ
অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন
অধ্যক্ষ মাওলানা আবুল হাশেমের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন