অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির এক বিশেষ সভা
৫ জুন ২০২৬, শুক্রবার, অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির এক বিশেষ সভা ফেনীর টাইমপাস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, মাওলানা আবুল হাশেম (রহিমাহুল্লাহ) ছিলেন একজন যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন এবং ইলমে দ্বীনের বিকাশে অগ্রণী ভূমিকা পালনকারী ব্যক্তিত্ব। তাঁকে স্মরণ রাখা, তাঁর আদর্শকে সমাজে ছড়িয়ে দেওয়া এবং আদর্শ মানুষ গঠনে সমাজকে উদ্বুদ্ধ করা আমাদের নৈতিক দায়িত্ব। বক্তারা আশা প্রকাশ করেন যে, অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন ভবিষ্যতে এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় সর্বসম্মতিক্রমে নাসির উদ্দিন সরকারকে ফাউন্ডেশনের আহ্বায়ক এবং হাফেজ মুহাম্মদ জহির উদ্দিনকে সদস্য সচিব মনোনীত করা হয়।
এছাড়া, আগামী ১৫ জুন মরহুমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে ১৯ জুন মরহুমের নিজ গ্রামে দোয়া মাহফিল ও কবর জিয়ারতের কর্মসূচি গ্রহণ করা হয়।
পরিশেষে, সকলের অংশগ্রহণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Related Posts
View All
অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম (রাহিমাহুল্লাহ) তাঁর কর্মের মধ্য দিয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন
অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন
মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ছিলেন অনুকরণীয় আদর্শ
অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন
অধ্যক্ষ মাওলানা আবুল হাশেমের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
অধ্যক্ষ মাওলানা আবুল হাশেম ফাউন্ডেশন